দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হোটেল তিনটির কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা রৌশন আরা বেগম।
অভিযানকালে তিনটি হোটেলের খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি রান্নার স্থানগুলো ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাবার তৈরির স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার জন্য আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যে আই